প্রণব নারায়ন বিশ্বাস, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় হিফজুল কোরআন ও ইসলামি শিক্ষার উন্নতিকল্পে করনীয় বিষয়ে ইমাম ও শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় অলি আইডিয়াল একাডেমি'র উদ্যোগে কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার চৌরাস্তা মগপাড়া (কালভার্ট সংলগ্ন) প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অলি আইডিয়াল একাডেমি'র প্রিন্সিপল হাফেজ মো. অলি উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা'র ভাইস প্রিন্সিপাল মাও. মুহাম্মাদ ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি'র সভাপতি মাও মো. মাসুম বিল্লাহ রুমি, ঈসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ'র প্রভাষক মো. আবু সালেহ। অন্যান্যের মধ্যে কলাপাড়া ইমামদের পক্ষ থেকে কাঠপট্টি মসজিদের ইমাম মো. আনিচুর রহমান এবং শিক্ষকদের পক্ষ থেকে খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা'র ইংরেজি প্রভাষক মো. আতাউর রহমান তাদের মতামত প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান প্রচলিত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কলাপাড়ায় অলি আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠানটি তাদের সিলেবাসে সকল ধরনের শিক্ষাকে সমানভাবে ফুটিয়ে তুলেছে। একজন শিক্ষার্থী ইংরেজি ও বাংলা শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে আর এধরণের জ্ঞান প্রতিটি শিক্ষার্থীর জানা প্রয়োজন রয়েছে। তাদের মতে, অলি আইডিয়াল একাডেমি প্রতিষ্ঠানটি কলাপাড়ায় শিক্ষার মান আরো একধাপ এগিয়ে নিবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অলি আইডিয়াল একাডেমি'র কম্পিউটার শিক্ষক আমিনুল ইসলাম মাহিন।

আপনার মতামত লিখুন :