বরিশালে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে শ্বাসরোধে হত্যা, প্রেমিক পলাতক

বরিশালে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে শ্বাসরোধে হত্যা, প্রেমিক পলাতক

বরিশালে প্রেমিকের বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বরিশাল নগরীতে। এ ঘটনায় অভিযুক্ত মইনুল ইসলাম হিমু পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাফি মঞ্জিল নামে একটি বাসা থেকে সানজিদা কবির অনিতা (১৯) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অনিতা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের বাসিন্দা কবির শাহিনের মেয়ে এবং তিনি একটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) ঝালকাঠি জেলা সদরের কাটপট্টি রোড এলাকার মিল্টন আকনের ছেলে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ। আপনিও কি তাই মনে করেন ?