পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারাদেশে জুমার নামাজের সময় মসজিদগুলোতে ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড়। মূলত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। আর তাই রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে মুসল্লিদের অংশগ্রহণও দেখা যায় কয়েকগুণ বেশি।
এদিন প্রখর রোদ উপেক্ষা করেই মসজিদে সমবেত হন অনেকে। রাজধানী অন্যতম বৃহৎ জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে। বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদে। এসময় দূর-দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় সিঁড়ি ও রাস্তায় দাঁড়িয়েও নামাজ আদায় করেন অনেকে।উল্লেখ্য, জুমার নামাজ শেষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :