ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:৫৫ রাত

কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটকদের কাছে এ অঞ্চলকে আরও আকর্ষণীয় করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে পর্যটন কার্নিভাল। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল উপলক্ষে রবিবার (৪ অক্টোবর) বিকালে পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

এ ছাড়া সভায় জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, ট্যুরিস্ট পুলিশের বরিশাল বিভাগীয় ডিআইজি অনির্বাণ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, উদ্যোক্তা ও স্থানীয় অংশীজন উপস্থিত ছিলেন।

 

সভায় পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত, আবাসন, খাবার, বিনোদন, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Link copied!