ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক রিমুকে কলাপাড়ায় ফুলেল শুভেচছা 

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত

ইমন আল আহসান, কলাপাড়া: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত সাধারণ সম্পাদক মো. রিমানুল ইসলাম রিমু কলাপাড়ায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত মো. রিমন সিকদারের নেতৃত্বে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ বিকেলে কলাপাড়া উপজেলার সিক্স লেনে রিমন সিকদারের পক্ষ থেকে নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বজন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর এলাহি, যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা নবগঠিত পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রিমানুল ইসলাম রিমুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

Link copied!