কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় সংসদ সদস্যের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁর সাথে কুশল বিনি করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান পটুয়াখালী সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. নাইম, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শামীম মীর, সেক্রেটারি মো. জাকারিয়া এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা শাখার পক্ষ থেকে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ২০২৭ সালের নববর্ষ উপলক্ষে ছাত্রশিবিরের নিজস্ব ডায়েরি ও ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন :