মো. সাইদুল ইসলাম: যশোরের বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর-কাগমারী এলাকায় পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে জনগণের মতামত ও চাহিদাকে গুরুত্ব দেওয়ার কথা জানান।
তিনি বলেন, একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে হলে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। নাগরিক সেবার মানোন্নয়ন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব।
তিনি আরও বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণ ও সেবার জন্য। জনগণের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের কথা শোনা এবং এলাকার বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করা জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব।
গণসংযোগকালে তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। কাগজপুকুর-কাগমারী এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের প্রত্যাশাকে সামনে রেখে তাঁর এ গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও কাগজপুকুর-কাগমারী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :