ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ সকাল

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. জামাল (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর মহল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা। তিনি নূরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

Link copied!