কুয়েতে ইরানের ড্রোন হামলায় নিহত ছয় মার্কিন সেনার মরদেহ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার এয়ারফোর্স ঘাঁটিতে নিহত এই সেনাদের কফিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত রবিবার (১ মার্চ) কুয়েতের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকা পোর্ট শুয়াইবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারে ড্রোন হামলা চালানো হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ঠিক পরদিনই এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে, যাতে ওই ছয় সেনা সদস্য প্রাণ হারান।
হামলায় নিহত সেনা সদস্যরা হলেন মেজর জেফ্রি আর. ও'ব্রায়ান, ক্যাপ্টেন কোডি এ. খোর্ক, চিফ ওয়ারেন্ট অফিসার-৩ রবার্ট এম. মারজান, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. আমোর, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিটজেন্স এবং সার্জেন্ট ডেক্লান জে. কোডি।
তথ্যসূত্র: সিএনএন

আপনার মতামত লিখুন :