নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।। পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইানাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টায় সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান শহিদ মাতুব্বর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.হুমায়ূন কবির জুয়েল শিকদার।
এসময় বিশেষ অতিথি নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন, সিনিঃ সহ-সভাপতি মোঃ শাহজাহান পাহলান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তুহিন হোসেন প্রমুখ।
ফাইনালে স্লুইসগেট ৮ স্টার ও সুলতানগঞ্জ ঈগল টাইগার্স এর মধ্যে ৩০ মি. করে মোট ৬০ মিনিট খেলা অনুষ্ঠিত। খেলায় উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। লড়াইয়ের প্রথমার্ধে স্লুইসগেট এইট স্টারের দুর্দান্ত খেলোয়াড় আল মনজির এর লম্বাসর্টে সুলতানগঞ্জ ঈগল টাইগার্সের জালে বল পুরেদিয়ে ১-০ গোলে তার দলকে গোলে এগিয়ে নিয়েযায়।
পরবর্তী দ্বিতীয়অধ্যায়ের খেলায় লড়াই হয় সমানে সমান। তবে স্লুইসগেট এইট স্টার কখনও আক্রমণাক্তক ও কখনও রক্ষণাত্মক ভাবে খেলে সুলতানগঞ্জ ঈগল টাইগার্সকে পিছিয়ে রেখেছে। শেষপর্যন্ত ৬০ মিনিটের খেলার দ্বিতীয় অধ্যায় উভয় দলের কেউ গোল করতে সক্ষম হয়নি। ফলাফলে ১-০ গোলে সুলতানগঞ্জ ঈগল টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নীলগঞ্জ স্লুইসগেট এইট স্টার। টুর্নামেন্টে মোট ১৮ টি দল অংশগ্রহণ করেছিল।

আপনার মতামত লিখুন :