সরকার চাইলে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ০৫:১৭ বিকাল

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে সমাজে পুলিশের প্রয়োজন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। তিনি আরও বলেন, স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা তা করা যাবে না। সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।

এদিকে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগের কথাও উল্লেখ করেন আইজিপি।

তিনি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

Link copied!