কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৩৭২ শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয়।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), নদী-খাল রক্ষা অধিকার আন্দোলন সংগঠন ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করে।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।

আপনার মতামত লিখুন :