প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইনের অধীনে ঢালাওভাবে এ ধরনের শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের করা মামলার পক্ষে এ রায় দিয়েছেন ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড। রায়টি ২-১ ভোটে পাস হয়। এ সময় একজন বিচারক ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে রায় দেওয়াকে ‘অপরিপক্ব’ বলে মন্তব্য করেছেন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হয়েছিল। ক্ষুদ্র ব্যবসায়ীরা যুক্তি দিয়েছিলেন, এই শুল্ক ছিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক সিদ্ধান্তকে এড়িয়ে যাওয়ার চেষ্টা। এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্প আরোপিত ২০২৫ সালের শুল্কগুলোও বাতিল করে দিয়েছিল। ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট-এর অধীনে ওই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

আপনার মতামত লিখুন :