জুলাই শহীদদের প্রতি ভাসানী জনশক্তি পার্টির শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ০৮:১৪ রাত

জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দলের সংগ্রামী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

কর্মসূচিতে দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম, মোন্নাফ, আকতার হোসেন, মাওলানা আব্দুল হক, শাহানা বেগম, ইমরুল হাসান ওয়াসিম সহ ঢাকা মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই আলোচনা সভা এবং ২৪ জুলাই জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

Link copied!